বৃহস্পতিবার মান্দায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সাবেক শিবিরদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উপজেলা আমির ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক ইসলামী আন্দোলনের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সেক্রেটারি ও দৈনিক সাতমাথা পত্রিকার নির্বাহী সম্পাদক অধ্যাপক আ,স,ম আব্দুল মালেক।

তিনি বলেন, মান অভিমান ভুলে গিয়ে ইসলামী আন্দোলনের কাজে এগিয়ে আসতে হবে। করণ আল্লাহ আমাদেরকে দ্বীন কায়েমের জন্য বাছাই করেছেন। এজন্য আমরা যেন ছাটাইয়ের কাতারে না পড়ি। আগামী দিনে ইসলামী আন্দোলনকে বেগবান করার জন্য তিনি আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, নওগাঁ জেলা পূর্ব শাখার আমির বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ খ,ম আব্দুর রাকিব। আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, নওগাঁ জেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ মোস্তফা আল আমিন, জেলা যুব জামায়াতের সভাপতি শিহাব উদ্দিন, মান্দা নুরুল্যাবাদ ও তেঁতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান সহ আরো অনেকে।

অন্যান্যদের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহ সেক্রেটারি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাকিব, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রকিব সহ উপজেলা কর্ম পরিষদ সদস্য গণ উপস্থিত ছিলেন।
Leave a Reply