মহাস্থান আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:
    সময় : বুধবার, নভেম্বর ২০, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ণ
  • ৩২৭ Time View

মহাস্থান আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর অভিভাবক সমাবেশ বুধবার অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রেজোয়ান হোসেন।

বিশেষ অতিথি ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস এলামনাই এসোসিয়েশন -ঢাকা এর সাধারণ সম্পাদক, প্রাবন্ধিক এবং উন্নয়ন বিশেষজ্ঞ খন্দকার নাজমুল হক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল কাইউম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা: সাইফুন নাহার এবং সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ এমদাদুল হক।

সমাবেশে প্রায় দুইশো অভিভাবক উপস্থিত ছিলেন। সমাবেশে শতকরা ৯৫ ভাগ মা উপস্থিত থাকায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ, ব্যবস্থাপনা কমিটি এবং শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com