মহান বিজয় দিবস উপলক্ষ্যে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র পক্ষ থেকে মুক্তির ফুলবাড়ীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে ।
আজ (সোমবার) সকাল পৌনে ৭টায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে বগুড়া প্রেসক্লাব এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র পক্ষ থেকে মুক্তিরফুলবাড়ীতে পুষ্পামাল্য অর্পণ করা হয়।
এসময় বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ ও রাহাত রিটু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহসভাপতি আব্দুস ছাত্তার, সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাবেক সাধারন সম্পাদক মমিনুর রশীদ শাইন, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, নির্বাহী সদস্য মাহফুজ মন্ডল, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য আসাদুল হক কাজল, মোস্তফা মোঘল, টি এম মামুন, আব্দুল মজিদ, আইনুর ইসলাম, রনজু ইসলাম, জুয়েল হাসানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply