বুথফেরত জরিপে আভাস

ব্রিটেনে ঐতিহাসিক জয়ের পথে লেবার পার্টি!

সাতমাথা ডেস্ক:
    সময় : শুক্রবার, জুলাই ৫, ২০২৪, ৭:৩৩ পূর্বাহ্ণ
  • ২৭০ Time View
যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার (মাঝে) ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়া ভোট দিতে যাচ্ছেন।

বুথফেরত জরিপ বলছে ভূমিধস জয় পাচ্ছে বৃটেনের বিরোধী লেবার পার্টি। তারা পার্লামেন্টের ৪১০ আসনে জয় পেতে যাচ্ছে। অন্যদিকে ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টি পেতে পারে ১৩১ আসন।

যদি তাই হয় তাহলে এ নির্বাচনে ভয়াবহ ভরাডুবি ঘটবে ঋসি সুনাকের নেতৃত্বে থাকা কনজার্ভেটিভ পার্টির। অন্যদিকে নতুন প্রধানমন্ত্রী হবেন লেবার পার্টির নেতা কিয়ের স্টারমার। তিনি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

যারা তাদের প্রতি আস্থা প্রকাশ করেছেন, তাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে কনজার্ভেটিভ দলের জ্যাকব রিজ মগ বৃহস্পতিবার রাতকে ভয়াবহ হিসেবে অভিহিত করেছেন। রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজে সন্তোষ প্রকাশ করে বলেছেন তার দল অনেক আসনে জিতবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com