বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যুক্তরাস্ট্রকে ১৯৫ রানের চ্যালেঞ্জ কানাডার

স্পোর্টস রিপোর্টার:
    সময় : রবিবার, জুন ২, ২০২৪, ৯:১০ পূর্বাহ্ণ
  • ২৩৩ Time View

যেই মার্কিন যুক্তরাস্ট্র দলের কাছে মাত্র কয়দিন আগে বাংলাদেশ সিরিজ হারলো সেই যুক্তরাস্ট্রের বোলারদের নিযে রীতিমত ছেলে-খেলা খেললো কানাডা। টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বোলারদের ইচ্ছেমত পিটিয়ে যুক্তরাস্ট্রের সামনে ১৯৫ রানের বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে কানাডা।

আমেরিকার ডালাসে গ্রান্ড প্রেরি স্টেডিয়ামে টসে জিতে কানাডাকে ব্যাট করতে পাঠায় যুক্তরাস্ট্র। নাভনিত ধালিওয়াল ও কিরটনের জোগা ফিফটিতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে কানাডা। ধালিওয়াল সর্বোচ্চ ৬১ এবং কিরটন ৫১ রান করেন। এছাড়া ইনিংসের শেষ দিকে শ্রেয়াস মোভার ১৬ বলে হার নামানা ৩২ এবং দিলপ্রিত বাজওয়ার ৫ বলের ১১ রান কানাডাকে বড় স্কোর গড়তে সাহায্য করে।

যুক্তরাস্ট্রের আলী খান, হারমিত সিং ও এন্ডারসন ১টি করে উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com