বিরামপুরে জামায়াতের কর্মী সম্মেলন ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি:
    সময় : শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ণ
  • ৬১৪ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর পৌরসভা শাখার উদ্যোগে ১৩ সেপ্টেম্বর, জুমআবার, সকাল ৭ টায় আদর্শ হাইস্কুলের হলরুমে এক বিরাট কর্মী সম্মেলন ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌরসভা আমীর সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মামুনুর রশিদ, পৌরসভা কর্মপরিষদ সদস্য ডেন্টিস্ট রাকিবুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহীনুর রহমান, মীর শহীদ হোসেন ও মাওলানা এহসানুল হক প্রমূখ।

একইদিন বিকেল সাড়ে ৩ টায় কেটরা হাইস্কুল মাঠে এক কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর একরামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমীর অধ্যাপক মকছেদ আলী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও দিনাজপুর শহর সভাপতি রেজওয়ানুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল বাশার, উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফ, উপজেলা কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল হক সরকার প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আল্লাহর জমীনে তাঁর দীন কায়িমের জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতা- কর্মীদের আত্মমানবতার সেবায় যথাযথ ভূমিকা রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com