সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর সেভেন হর্স ইউনিটের লেফটেন্যান্ট কর্নেল সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।
১২ আগস্ট, সোমবার দিনাজপুর বিরামপুর উপজেলায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সেভেন হর্স ইউনিটের লেফটেন্যান্ট কর্ণেল মশিউদ্দিন আহম্মেদ উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনে করেন।
এসময় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, সেভেন হর্স ইউনিটের লেফটেন্যান্ট কর্নেল মশিউদ্দিন আহম্মেদ, মেজর আশিকুর রহমান আশিক, সহকারি কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মনজুরুল ইসলাম, থানার ভারপাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, বিরামপুর প্রেসক্লাবের আহব্বায়ক শাহ আলম মন্ডল, রায়হান কবীর চপল, মিজানুর রহমান, আকরাম হোসেন, মাসুদ রানা, আবু মুছা, সামিউল আলম সহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যগণ, থানা পুলিশ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply