আফগানিস্তান জিতলেই সেমিতে

সেমিফাইনালে যেতে ১২.১ ওভারে ১১৬ রান দরকার বাংলাদেশের!

Author স্পোর্টস রিপোর্টার:
    সময় : মঙ্গলবার, জুন ২৫, ২০২৪, ৮:১৬ পূর্বাহ্ণ
  • ২৯৬ Time View

সেমিফাইনালে ওঠার কঠিন সমীকরণ মাথায় নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ বোলিং করেছে বাংলাদেশ। ২০ ওভারে ৫ উইকেটে মাত্র ১১৫ ররান তুলতে পেরেছে আফগানরা। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে ১২.১ ওভারে ম্যাচ জিততে হবে।

কিংস টাউনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান।

১০ ওভারে কোন উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫৯ রান। এরপর গুরবাজ এবং ইবরামিমের জুটি ভাঙ্গেনেএসময়ের সাড়া জাগানো লেগ স্পীনার রিশাদ হোসেন। ব্যক্তিগত ১৮ রানে তানজিব সাকিবের হাতে ক্যাচ তুলে বিদায় নেন ইবরাহিম জাদরান।

দলীয় ৮৪ রানে মুস্তাফিজ ওমরজাইকে সাজঘরে পাঠালে আফগান ব্যাটারদের সাজঘরে যাওয়া-আসার প্রতিযোগিতা শুরু হয়। গুরবাজ একপ্রান্তে আগলে রাখলেও টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে উইকেটের অপর প্রান্তে কোন ব্যাটার ঠিকমত দাঁড়াতে পারেনি।

ইনিংসের ১৭তম ওভারে রিশাদ গুরবাজ এবং গুলবদিন নায়েবকে তুলে নিলে বড় স্কোরের স্বপ্ন ফিকে হয়ে যায় আফগানদের। শেষ মুহুর্তে রশিদ খানের ১০ বলে অপরাজিত ১৯ রানে ভর করে বাংলোদেতশের সামনে ১১৬ রানের টার্গেট দাঁড়করাতে সক্ষম হয় আফগানিস্তান।

বাংলোদেশের পক্ষে রিশাদ হোসেন ২৬ রানে ৩টি এবং মুস্তাফিজ ও তদাসকিন ১টি করে উইকেট পেয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com