বগুড়ায় কৃষক দলের দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ

এস এম সিরাজ :
    সময় : বুধবার, জুন ৫, ২০২৪, ৭:২১ অপরাহ্ণ
  • ২৮০ Time View

বিকাল ৪ ঘটিকায়, বগুড়া জেলা কৃষকদলের কার্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা কমিটির উদ্যোগে দোয়া ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনির সভাপতিত্বে সদস্য সচিব এনামুল হক সুমনের সঞ্চালন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা।

প্রধান বক্তা বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আলী আজগর তালুকদার হেনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, যুগ্ন আহবায়ক আবু বকর সিদ্দিক, ইকবাল হোসেন মন্ডল, এ্যাডঃ সানাউল সায়েম সুমন, জাহিদুল ইসলাম মালেক। সামিউল আলম সামি। আরো উপস্থিত ছিলেন সদর থানা কৃষকদলের আহবায়ক আব্দুস সালাম খান রুবেল, সদস্য সচিব রফিকুল ইসলাম, কৃষক নেতা বদিউজ্জামান, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, সাইফুল ইসলাম আকন্দ, রবিউল করিম পিলু, সাইদুল ইসলাম, রবু।

উপজেলা কৃষকদলের সদস্য সচিব তাহেরুল ইসলাম, সোনাতলা উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, সদস্য সচিব মনজুদুর রহমান, শাহজাহানপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব আজিজুল হক। ধনুট উপজেলা কৃষক দলের আহবায়ক শামীম আহমেদ, সদস্য সচিব শাহাদাত হোসেন, রাঙ্গা সরকার, মোহাম্মদ মুরাদ হোসেন, আব্দুস সালাম, কৃষক নেতা আব্দুস সালাম, সাবু চেয়ারম্যান, কৃষক নেতা হারুনুর রশিদ, ইমদাদ হোসেন, কুতুব শাহাবুদ্দিন বাবু, কৃষক নেতা মাহফুজ, নূহের মাহমুদ তমাল।

অপরদিকে জাতীয়তাবাদী তাঁতি দল বাদ জোহর বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com