বগুড়ায় কালভার্টের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
    সময় : রবিবার, জুন ৯, ২০২৪, ১:৪৩ অপরাহ্ণ
  • ২৫৬ Time View
লাশ উদ্ধারের খবর পেয়ে লোকজন সেখানে ভীড় জমায়।

বগুড়া পৌরসভার কুরশাপাড়া এলাকায় কালভার্টের নিচ থেকে সম্রাট (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে বগুড়া সদরের সাবগ্রাম কুশরাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রোববার সকালে লোকজন মাঠে কাজ করতে গেলে কুশরাপাড়া গ্রামের ওপর দিয়ে যাওয়া মহাসড়কের কালভার্টের নিচে পানির মধ্যে লাশ দেখতে পায়। নিহতের পরনে গেঞ্জি ছাড়া আর কিছু ছিল না। তার গলায় কালো দাগ ছিল। পরে পুলিশে সংবাদ দেওয়া হলে তারা লাশ উদ্ধার করে।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবককে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। শনিবার রাতের যেকোনো সময় ওই যুবককে হত্যা করে লাশ কালভার্টের নিচে ফেলে রাখে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এদিকে, খুনের শিকার যুবক সম্রাট সোনাতলা উপজেলার সুজিতপুর গ্রামের আজিজার রহমানের পুত্র বলে জানাগেছে। তিনি অটো অটোরিক্সা চালাতেন। সম্রাট বগুড়া শহরের জামিন নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com