আজ সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার পেশাজীবি থানা শাখার উদ্যোগে থানা আমীর আবু মাহীর সভাপতিত্বে থানার সহকারী সেক্রেটারী আসাদুল ইসলাম আসাদ এর পরিচালনায় দায়িত্বশীল সম্মেলন শাহওয়ালি উল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনের প্রধান অতিথি হিসাবে বক্তব্যে প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া শহর শাখার আমির জননেতা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি সাবেক ছাত্রনেতা অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি বৃন্দ, বিভিন্ন পেশার ডাক্তার, ইন্জিনিয়ার, অধ্যাপক, কৃষিবিদ, ব্যাংকার সহ নানা পেশার বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রধান অতিথি বলেন, ছাত্র-জনতার বুকের রক্তে দেশ হাযেনা মুক্ত হয়েছে। এখন দেশটাকে নিজেদের মত করে গড়ে তুলতে হবে। তিনি জামায়াতের সকল পর্যায়ের দায়িত্বশীলদেরকে নতুন বাংলাদেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
Leave a Reply