বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে বগুড়া জেলা কৃষকদল আয়োজিত বর্ণাঢ্য র্যালী ও কেক কর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম রনি। সঞ্চালনায় ছিলেন এনামুল হক সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি সাবেক বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মেয়র এ্যাডঃ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ন সাধারণ সম্পাদক কাহালু ও নন্দীগ্রাম মাটি ও মানুষের নেতা সাবেক এমপি মোশারফ হোসেন।
আরও বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ-উন- নবী সালাম, কে এম খায়রুল বাশার, মনিরুজ্জামান মনি, কেন্দ্রীয় কৃষক দলের পাঠাগার বিষয়ক সম্পাদক আল রাজী, বগুড়া জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক কৃষিবিদ ফজলুল করিম রাঙ্গা, আবু বকর সিদ্দিক, ইকবাল হোসেন মন্ডল, এ্যাডঃ সানাউল সায়েম সুমন, জাহিদুল ইসলাম খান, সামিউল আলম সামি, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, সাইফুল ইসলাম আকন্দ, রুবেল কাজী, সাইদুল ইসলাম, রাব্বু সহ উপজেলা ও পৌর কৃষকদলের নেতৃবৃন্দ।
Leave a Reply