বগুড়া পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা

স্টাফরিপোর্টার:
    সময় : মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪, ৩:১৮ অপরাহ্ণ
  • ৩২৬ Time View

বগুড়া পলিটেকনিক কলেজের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এই ঘটনার পর থেকে হাজার হাজার শিক্ষার্থী বনানী-সাতমাথা রোড অবরোধ করে বিক্ষোভ করছে।

আন্দোলনকারীরা জানান, কোটা প্রথা সংষ্কারের দাবীতে চলমান আন্দোলনে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুর একটার দিকে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে মিছিল নিয়ে রাস্তায় নামে। মিছিলটি বনানীর দিকে যাওয়ার সময় শাহসুলতান কলেজ থেকে ছাত্রলীগের নেতাকর্মিরা মিছিলে হামলা চালায়। এসময় ছাত্রলীগ কর্মিদের লাঠির আগাতে একজন শিক্ষার্থী আহত হয়। তাকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনার পর আন্দোলনরত শিক্ষার্থীরা পলিটেকনিকের সামনে ফিরে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মিদের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। দুই পক্ষই ইটপাটকেল ছুঁড়তে থাকে।

পলিটেকনেকর ছাত্ররা লাঠি হাতে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে থাকে। একপর্যায়ে সাংবাদিকের একটি মোটর সাইকেল ভাংচুরের ঘটনাও ঘটে। বনানী-সাতমাথা সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বিকেল সোয়া ৩টায় রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্ররা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com