পার্বতীপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি:
    সময় : বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ণ
  • ৭৬২ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে ১৫ আগস্ট, বৃহস্পতিবার, সকাল ৭.৩০ মিনিট সরকার পাড়া মাদ্রাসার হলরুমে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সেক্রেটারী মোঃ সাইদুল ইসলাম সৈকত

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও ফুলবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল কাদের বাবু

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ , উপজেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি ওসমান আলী , এনামুল হক, প্রমূখ।

প্রধান অতিথি বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা সহ অমুসলিমদের জান মালের হিফাজতের জন্য জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com