পার্বতীপুরে আইবিএফপিএল এর কর্মশালা অনুষ্ঠিত

ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি:
    সময় : সোমবার, জুলাই ১৫, ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ণ
  • ৬৬৩ Time View

দিনাজপুরের পার্বতীপুরে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপিএল) এর মাধ্যমে স্থাপিত পাইপলাইন ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সমূহের গুরুত্ব ও সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পার্বতীপুর উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন কর্তৃপক্ষ আয়োজিত ও পার্বতীপুর উপজেলা প্রশাসন বাস্তবায়িত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক।

বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা নাসরিন, মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায়, মন্মথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওদুদ আলী শাহ প্রমুখ ।

জানা গেছে, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইনের (আইবিএফপিএল) বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com