দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে ওসমান আলী পূণরায় সভাপতি ও জাকির হোসেন কে সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সোমবার বিকেলে পার্বতীপুর বিআরইএল কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি ওসমান আলী ও সম্পাদক জাকির হোসেন কে নির্বাচিত করে আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন ।পরে নবনিযুক্ত সকল সদস্যকে শপথ পাঠ করান সভাপতি ওসমান আলী।
শপথ বাক্য পাঠ শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের মোহাম্মদ ইউসুফ আলী , সেক্রেটারি মোঃ আবু সায়েম শাহ। আলোচনা শেষে মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ খাইরুল ইসলাম। পরে ওসমান আলী এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply