পাঁচবিবিতে কিশোরের নিকট সিগারেট বিক্রি করায় দোকানীর জরিমানা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
    সময় : মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪, ৯:২০ অপরাহ্ণ
  • ২৭২ Time View

জয়পুরহাটের পাঁচবিবিতে অপ্রাপ্ত শিশু-কিশোরদের নিকট তামাক জাতীয় বিড়ি সিগারেট বিক্রয় করার অপরাধে ২’জন ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৬(ক) ধারার মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে পাঁচবিবি বাজারের দানেজপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বেলায়েত হোসেন।

তিনি বলেন, দোকানীর অর্থদন্ড সহ তাদের শর্তক করা হয় পরবর্তীতে শিশু-কিশোরের নিকট যেন তামাক জাতীয় দ্রব্য সহ বিড়ি সিগারেট বিক্রয় করা না হয়। তিনি আরো বলেন, উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা অপ্রাপ্ত শিশু-কিশোরদের নিকট অবাধে বিড়ি সিগারেট বিক্রয় হয়। এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজীর নির্দেশে মোবাইল কোর্টটি পরিচালনা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com