পাঁচবিবিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Author আবু হাসান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
    সময় : সোমবার, জুন ২৪, ২০২৪, ৮:৩৪ পূর্বাহ্ণ
  • ৩৮৩ Time View

সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মাট বাংলাদেশ বিনির্মাণে জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী গৌরবময় ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা রবিবার বিকেলে বারোয়ারী মন্দির চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।

বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, সাংগাঠনিক সম্পাদক ও মাত্রাই ইউপি চেয়ারম্যান আনম শওকত তালুকদার লজিক, জেলা আওয়ামী লীগ সদস্য মহির উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি রবিউল আলম চৌধুরী পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক সাঈদ জাফর চৌধুরী সুমন, পৌর আওয়ামী লীগ সভাপতি এস কে আব্দুল হক, কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক আঞ্জুমান আরা ও পৌর মহিলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফুল ইসলাম সাবু, পৌর স্বেচ্ছাবেক লীগের সভাপতি নাজমুল হোসেন, সম্পাদক আরাফাত হোসেন মন্ডল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি, মহীপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।

শেষে বিশাল একটি র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। সভার পূর্বে সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জাতীয়, দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক মাল্য অর্পণ করে দিনের কর্মসূচী শুরু করেন। অপরদিকে পাঁচবিবি পৌর আ.লীগের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিনব্যাপী দিবসের কর্মসুচী শুরু হয়। এরপর বিকালে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ফেষ্টুন সহকারে একটি র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

র‌্যালী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পাঁচবিবি পৌর পার্কে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল শহীদ মন্ডল মুন্না, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, প্রভাষক মোঃ আমিনুল ইসলাম, আটাপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী সরকার, বাগজানা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান রাজু সহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com