স্পোর্টস রিপোর্টার:
সাকিবের ব্যাট হাসলে জয়ের দেখা পায় বাংলাদেশ। বোংলাদেশ দলের অনেক বিজয়ের সাথে এই সত্যটা মিশে আছে। দীর্ঘ দিন রান খরার পর অবশেষে হেসেছে সাকিবের ব্যাট। সাকিব আল হাসানের ব্যাটে ভর করে নেদারল্যান্ডকে ১৬০ রানের টার্গেট ছুঁড়ে দিতে পেরেছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের সেনভিনসেন্টে টসে জিতে নেদারল্যান্ড প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশকে।
নিয়মিত ওপেনারের বদলে দলনেতা শান্তকে পাঠানো হয় তানজিদ তামিমের সাথে ইনিংস ওপেন করতে। কিন্তু ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ইনিংসের ২য় ওভারের ২য় বলে স্লিপে ক্যাচ তুলে বিদায় নেন শান্ত। বাংলাদেশের রান তখন মাত্র ৩। এরপর তানজিদ তামিমের মারমুখো ব্যাটিংয়ে রানের ফোয়ারা ছুটতে থাকে। কিন্তু দলীয় ২৩ রানের মাথায় নিজের ২য় বলেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন দাস। যথারীতি বিপদে পড়ে বাংলাদেশ।
কিন্তু সাকিব আল হাসান ক্রিজে এসেই ব্যাট চালাতে থাকেন। দু’জনে ৪৮ রানের জুটি গড়ে দলীয় ৭১ রানে ব্যক্তিগত ৩৫ রান করে বিদায় নেন তানজিদ তামিম। দলের সবচেয়ে নির্ভরযোগ্য পারফরমার তাওহিদ হৃদয় মাত্র ৯ রান করে সাজঘরে ফিরলে আবারও আতংক দেখা দেয় বাংলাদেশ শিবিরে। তবে, সাকিবের সাথে জুটি গড়ে দলকে চ্যালেঞ্জিং স্কোর গড়তে সাহায্য করেন মাহমুদুল্লাহ রিয়াদ।
দু’জনে ৪১ রানের জুটি গড়ে দলীয় ১৩০ রানের মাথায় আউট হন মাহমুদুল্রাহ। বাঁকি কাজটুকু সেরেছেন জাকের আলী। ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান করে বাংলাদেশ । সাকিব আল হাসান ৪৬ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। তিনি ৯টি বাউন্ডারি মেরে এই রান করেন।
নেদারল্যান্ডের হয়ে আরিয়ান দুত ও মেকরেন ২টি করে উইকেট লাভ করেন।
Leave a Reply