নিয়ামতপুরে শীতার্তদের মাঝে বিডিও’র শীতবস্ত্র বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
    সময় : সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:০৭ অপরাহ্ণ
  • ৩০৫ Time View
স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) দীর্ঘদিন থেকে বরেন্দ্র এলাকার আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে দারিদ্র বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নের ধারাবাহিকতায় বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড ও এলিট গ্রুপের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা বিডিও কর্তৃক ২০২৪ খ্জলার ০৮ টি ইউনিয়নে ১৮০০টি পরিবারে ১টি করে মোট ১৮০০ (এক হাজার আটশত) কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১০টায় বীরজোয়ান উচ্চ বিদ্যালয়ে ৬০০ টি ও বেলা ৩ টায় গাংগোর উচ্চ বিদ্যালয় মাঠে ৪০০ কম্বল বিতরন করা হয়। এছাড়া রবিবার ১০ টায় নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৫৫০ টি ও কাপাস্টিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ২৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিতরণ কাজ সম্পন্ন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সাদিকুর রহমান মন্ডল, বিশেষ অতিথি মোঃ আব্দুল জব্বার সাবেক অধ্যাপক নিয়ামতপুর সরকারী কলেজ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও’র নির্বাহী পরিচালক আকতার হোসেন। বিডিও’র প্রকল্প সমন্বয়কারী নাজমুল ইসলামের সঞ্চালনয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিও’র কার্যনিবাহী পরিষদের সভাপতি ও সাবেক অধ্যাপক মোঃ আবুল ইব্রাহিম।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সাদিকুর রহমান বলেন, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি অন্যতম মহতি উদ্যোগ। তিনি দাতা সংস্থা ও বিডিও’র এমন ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানান। ভবিষ্যতে এরকম মহতি কাজের ধারাবাহিকতা বজায় রাখতে দাতা ও বাস্তবায়নকারী সংস্থাকে অনুরোধ করেন। অনুষ্ঠানে সংস্থার প্রোগ্রাম ম্যানেজার কৌমুদি হোসাইন মিশা, সমাজ সেবক খায়রুল ইসলাম (তোতা) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আদিবাসী নেvতা, সিভিলji সোসাইটি অর্গানাইজেশনের প্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিডিও’র স্টাফ ও ভলিন্টিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com