নাগেশ্বরীতে বিজয় দিবস উপলক্ষে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
    সময় : সোমবার, ডিসেম্বর ১৬, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ণ
  • ৩০০ Time View

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে নাগেশ্বরী আলিয়া কামিল মাদ্রাসার মাঠে ১৬ ডিসেম্বর সকাল দশ টায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে আগত কর্মীদের উদ্দ্যেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জামায়াতের সাবেক পৌর আমীর ও জেলা সুরা সদস্য মাওলানা আফজাল হোসেন সরকার, উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম।

আলোচনা শেষে র‍্যালিটি বের হয়ে নাগেশ্বরী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এছাড়াও র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নান মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুল ইসলাম খন্দকার বেলাল মাস্টার, আমীর মাওলানা মকবুল হোসাইন সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com