নওগাঁয় জামায়াতের উদ্যোগে ছাগল বিতরণ কর্মসূচী পালন

নওগাঁ সদর প্রতিনিধি:
    সময় : রবিবার, জুলাই ১৪, ২০২৪, ৯:২৬ অপরাহ্ণ
  • ৪০৬ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ সদর উপজেলা শাখার উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের কর্মসংস্থানের উপায় হিসেবে ছাগল বিতরণ কর্সসূচী পালন করা হয়।

উপজেলা আমীর মাও: এম এম রাজুর সঞ্চালনায় এ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নওগাঁ পূর্ব জেলা সেক্রেটারী বিশিষ্ট আইনজীবী এ্যাড: আ স ম সায়েম। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নওগাঁ সদর উপজেলা পরিষদ।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অসহায় ও হতদরিদ্র মানুষের কষ্ট দুর করার জন্য সবসময় তাদের পাশে থাকবে। আমরা দলমত নির্বিশেষে সকল মানুষের কল্যাণের জন্য কাজ করি। আর এ কাজ করি শুধু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। দুনিয়ার কোনো স্বার্থে নয়। কাজেই কোনো রক্তচক্ষু আমাদের এ কাজ থেকে বিরত রাখতে পারবেনা ইনশাআল্লাহ।

উল্লেখ্য, দ্বিতীয় দফায় আজ ৫ টি ইউনিয়নে ছাগল বিতরণ করা হয়। ইতিপূর্বে প্রথম দফায় ৭ টি ইউনিয়নে ছাগল বিতরণ কর্মসূচী পালন করা হয়।

এ সময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাহমুদুল হক, সেক্রেটারী এ্যাড: আব্দুর রহিম, কর্মপরিষদ সদস্য মাও: জামিলুর রহমান, শ্রমিক কল্যাণর ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ সেকেন্দার আলী মোল্লা, সেক্রেটারী তাইজুল ইসলাম রুবেল, হাঁপানিয়া ইউনিয়ন সভাপতি এস এম শাজাহান আলী, বর্ষাইল ইউনিয়ন সভাপতি মাছুদ আল মামুন, বক্তারপুর ইউনিয়ন সভাপতি হারুনুর রশিদ, বলিহার ইউনিয়ন সেক্রেটারী আমিনুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com