নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের হলরুমে বিকাল ৩ টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধামইরহাট উপজেলা শাখার সভাপতি মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ নাসির উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে সকল শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওঃ কামরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশন ধামইরহাট উপজেলা সেক্রেটারি মোঃ রুহুল আমিন, ধামইরহাট উপজেলা রিক্সা ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল আমিন প্রমুখ।
সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য মোঃ বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রুহুল আমিন নেতৃত্বে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়।
Leave a Reply