ধামইরহাটে বিএনপির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Author আবু সালেহ্ মুসা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
    সময় : শনিবার, জুন ২২, ২০২৪, ১২:২০ অপরাহ্ণ
  • ৩০৬ Time View

নওগাঁর ধামইরহাটে শুক্রবার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধামইরহাট পৌর বিএনপির আহ্বায়ক সহিদুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি সামসুজ্জোহা খান।

প্রধান অতিথি বলেন, বিএনপির দুঃসময়ের ত্যাগী ও সাহসী নেতাকর্মীদের সমন্বয়ে সাংগঠনিক প্রক্রিয়ায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন করা হবে বলে। এছাড়াও বিগত দিনে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে দলের সাথে সম্পৃক্ত থাকায় তৃণমূলের সকল নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় তিনি দলে বিভিন্ন সময়ে রঙ পাল্টানো সুবিধাবাদী নেতাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য দলীয় নেতা কর্মীদের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভিন পলি।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, আড়ানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম কবির, বিএনপি নেতা হেলাল, হানজালা, মহিলা দলের নেত্রী ও ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com