বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছিল বগুড়া থেকে প্রকাশিত উত্তরাঞ্চলের পাঠকপ্রিয় দৈনিক সাতমাথা।

প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন দৈনিক সাতমাথা’র নির্বাহী সম্পাদক অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। ছবি: এস এম সিরাজ
শুক্রবার সকালে শহরের একটি মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন দৈনিক সাতমাথা ‘র নির্বাহী সম্পাদক অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। সভাপতিত্ব করেন সহকারি সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক।

সংবাদের উৎস ও সংবাদ লেখার কৌশল বিষয়ে প্রশিক্ষক ছিলেন দীপ্ত টেলিভিশনের বগুড়া প্রতিনিধি এস এম আবু সাঈদ এবং অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেন দৈনিক সাতমাথা’র বার্তা সম্পাদক এফ শাহজাহান।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রতিনিধিদেরকে সনদপত্র প্রদান করা হয়।
দৈনিক সাতমাথা‘র সহকারি সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী সম্পাদক অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, বিশেষ অতিথি ছিলেন সাবেক নির্বাহী সম্পাদক সেলিম রেজা।

এছাড়া বার্তা সম্পাদক এফ শাহজাহান, জেনারেল ম্যানেজার মোস্তফা মোঘল, সিনিয়র রিপোর্টার আব্দুল ওয়াদুদ এবং স্টাফ ফটোগ্রাফার এস এম সিরাজ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রতিনিধিদের মধ্য থেকে ৫জনকে বর্ষসেরা প্রতিনিধি-২০২৩ এর জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত প্রতিনিধিরা হলেন- জয়পুরহাট জেলা প্রতিনিধি মাশরেকুল আলম, বগুড়ার কাহালু প্রতিনিধি এম এ কাদের, গাবতলী প্রতিনিধি আতাউর রহমান, শাজাহানপুর প্রতিনিধি আতিকুর রহমান এবং নওগাঁর সাপাহার প্রতিনিধি আব্দুল আলিম।
প্রশিক্ষণে অংশগ্রণকারী প্রতিনিধিরা হলেন-
আদমদীঘি প্রতিনিধি আবু হাসান, নামুজা প্রতিনিধি আনিছার রহমান দুলাল, সুখানপুকুর প্রতিনিধি মিনাজুল ইসলাম, সান্তাহার প্রতিনিধি ফিরোজ হোসেন, মহাস্থান প্রতিনিধি সাইদুর রহমান সাজু, দুপচাঁচিয়া প্রতিনিধি বাহারাম আলী, নওগাঁর নিয়ামতপুর প্রতিনিধি নুরুল ইসলাম, বগুড়ার কাহালু প্রতিনিধি এম এ কাদের, গাবতলী প্রতিনিধি আতাউর রহমান, শাজাহানপুর প্রতিনিধি গোলাম আজম, দিনাজপুর জেলা প্রতিনিধ ড. এনামুল হক, দিনাজপুরের ঘোড়াঘাট প্রতিনিধি আজিজার রহমান, নবাবগঞ্জ প্রতিনিধি রেজাউল ইসলাম, পার্বতীপুর প্রতিনিধি ওসমান আলী, ফুলবাড়ী প্রতিনিধি মনজুরুল কাদের, জয়পুরহাটের কালাই প্রতিনিধি মুনছুর রহমান, পাঁচবিবি প্রতিনিধি আবু হাসান, ক্ষেতলাল প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, গাবতলী প্রতিনিধি রেজাউল বারী, সোনাতলা প্রতিনিধি মোশাররফ হোসেন মজনু সারিয়াকান্দি প্রতিনিধি মামুনুর রশিদ রুবেল, রংপুরের পীরগঞ্জ প্রতিনিধি ডি, এম আব্দুল হাকিম ডালিম, গাইবান্ধার সাদুল্যাপুর প্রতিনিধি শফিকুল ইসলাম সাগর, গাইবান্ধা জেলা প্রতিনিধি আশরাফুজ্জামান শাহীন, নওগাঁর মান্দা প্রতিনিধি মাহবুবুজ্জামান সেতু, রাণীনগর প্রতিনধি হারুনুর রশীদ, নওগাঁ জেলা প্রতিনিধি এ্যাড. আব্দুর রহীম মিঠন, নওগাঁ সদর প্রতিনিধি মোনায়েম হোসাইন, সাপাহার প্রতিনিধি আব্দুল আলিম, বগুড়ার মোকামতলা প্রতিনিধি মইনুল ইসলাম রকেট, গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রতিনিধি মির্জা শওকত জামান, নওগাঁর ধামইরহাট প্রতিনিধি আবু সালেহ মুসা, বগুড়ার নন্দীগ্রাম প্রতিনিধি মামুনুর রশীদ এবং শাজাহানপুর প্রতিনিধি আতিকুর রহমান।
Leave a Reply