দিনাজপুর দক্ষিণ জেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Author ড. এনামুল হক, দিনাজপুর প্রতিনিধি:
    সময় : বৃহস্পতিবার, জুন ২০, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ
  • ৪৫৬ Time View
বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৭ টায় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম। অন্যানের মধ্যে আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ইউনিট সদস্য অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা সেক্রেটারি অধ্যাপক রেজাউল ইসলাম, সহকারী সেক্রেটারি ওবাইদুল হক, তানজির হোসেন লিটন, মনোয়ার হোসেন ও ফসিউর রহমান প্রমুখ।
সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য সুলতানুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বাবু ও উপজেলা সেক্রেটারি মাওলানা মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
ঘোড়াঘাট উপজেলা শাখার উদ্যোগে সকাল ১১ টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা পেশীজীবি সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা নায়েবে আমীর আজিজার রহমান ও উপজেলা সেক্রেটারি মাওলানা ইমরান হোসেন প্রমুখ।
বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে বিকেল সাড়ে ৫ টায় ঈদ পুনর্মিলনী প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমীর আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, দিনাজপুর শহর শিবিরের সভাপতি রেজওয়ানুল হক ও উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফ প্রমুখ।
হাকিমপুর উপজেলায় বিকেলে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী প্রোগ্রামে উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা আবু হুদা।
বিরামপুর পৌরসভা আমীর সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর আনোয়ারুল ইসলাম।‌ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম ও পৌরসভা সেক্রেটারি মাওলানা মামুনুর রশিদ প্রমুখ।
পার্বতীপুর উপজেলা আমীর ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেন। অন্যানের মধ্যে আলোচনা রাখেন উপজেলা নায়েবে আমীর রেজাউর রহমান মোল্লা ও উপজেলা সেক্রেটারি আবু সায়েম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com