টি-টুয়েন্টি বিশ্বকাপ: উগান্ডার ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক:
    সময় : বৃহস্পতিবার, জুন ৬, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ
  • ২৬১ Time View

চমক দিয়ে জিম্বাবুয়েকে বিদায় করে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপের টিকিট কেটেছে উগান্ডা। এবার দারুণ এক জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে বিশ্বকাপের নবাগত দলটি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বিধ্বস্ত হলেও পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে উগান্ডা। বিশ্বকাপ ইতিহাসে যা তাদের প্রথম জয়ের কীর্তি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় উগান্ডা। গত বছরের টি-২০ বিশ্বকাপে খেলা পাপুয়া নিউগিনিকে (পিএনজি) অলআউট করে দেয় মাত্র ৭৭ রানে। পাঁচ বল থাকতে উগান্ডার বোলিং তোপে আটকে যায় তারা।

পিএনজি’র টপ অর্ডারের তিন ব্যাটার ব্যর্থ হন। ওপেনার আসাদ ভালা (০) ও টনি উরা (১) রান পাননি। তিনে নামা সেসে বাউ ফিরে যান ৫ রান করে। চারে নামা লেগা সাইকা ১২ ও পাঁচে নামা সেসে বাউ ১৫ রান করে আউট হন। কিপলিং দরিগা করেন ১২ রান। আর কেউ ১০ রানের ঘরে ঢুকতে পারেনি।

জবাব দিতে নেমে ৬ রানে ৩ উইকেট হারিয়ে পরাজয়ের পথে পা বাড়ায় উগান্ডা। ২৬ রানে তারা হারায় ৫ উইকেট। সেখান থেকে রিয়াজাত আলী ও দিনেশ নাকরানি ৩৫ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে তুলে নেন। রিয়াজাত ৫৬ বলে ৩৩ রান করে আউট হন। দিনেশ ১৩ রান যোগ করেন। মাত্র ৮ বল থাকতে জয়ের বন্দরে পৌঁছায় উগান্ডা।

উগান্ডার হয়ে ১৭ করে রান দিয়ে আলপেস রমজানি ও কসমস কেওটা দুটি করে উইকেট নেন। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নেন জুমা মিয়াগি। ৪৩ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার এনসুবুগা ৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন। পিএনজির আলে নাও এবং নরমান ভানুয়া দুটি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com