টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ : দলে সাকিব, সৌম্য, মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:
    সময় : শুক্রবার, মে ১০, ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ণ
  • ৪২৩ Time View

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে আজ শুক্রবার মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম তিন ম্যাচে জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এখন লক্ষ্য কেবল বিশ্বকাপের জন্য সেরা কম্বিনেশন বের করা।

সেই লক্ষ্যেই মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার। খেলা শুরু সন্ধ্যা ৬টায়।

সাকিব-মোস্তাফিজকে নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। সাথে আছেন সৌম্য সরকারও। তবে একাদশে নেই লিটন দাস। বিশ্রামে রাখা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফুদ্দীনকে।

এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন সাকিব আল হাসান। তিনি সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন গত বছরের জুলাইয়ে, আফগানিস্তানের বিপক্ষে। প্রায় ১০ মাস পর এসে ফের টি-টোয়েন্টি খেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিব ছাড়াও এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান। চোট কাটিয়ে সৌম্য ও মোস্তাফিজ ফিরছেন আইপিএল বিরতি শেষে।

তারা তিনজন ফেরায় স্বাভাবিকভাবেই পরিবর্তন এসেছে টাইগারদের একাদশে। অনেকটা চমকে দিয়েই একাদশে নেই মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস ও মোহাম্মদ সাইফুদ্দীন। বিশ্রাম দেয়া হয়েছে এই তিনজনকে।

বাংলাদেশ দল
সৌম্য সরকার, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলি, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, তানভীর ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com