ঘোড়াঘাটে মসজিদের ছাদ ঢালাই ও নির্মাণ কাজের উদ্বোধন

আজিজার রহমান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
    সময় : বুধবার, জুলাই ১০, ২০২৪, ৮:২৪ অপরাহ্ণ
  • ৩৬৯ Time View

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের ভর্নাপাড়া (পুর্বপাড়া) জামে-মসজিদের ছাদ ঢালাই ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

১০ জুলাই বুধবার প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে এমপি শিবলী সাদিক মসজিদের ঢালাই ও নির্মাণ কাজের উদ্বোধনের সময় নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। তাছাড়াও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আরও ৫ লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।

মসজিদের ছাদ ঢালাই ও নির্মাণ কাজ উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান ইফতেখার আহমেদ বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com