ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা রক্ষায় বিএনপির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
    সময় : সোমবার, আগস্ট ১২, ২০২৪, ৬:২২ অপরাহ্ণ
  • ২৪৯ Time View

দিনাজপুরের ঘোড়াঘাটে চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ী, বিএনপির নেতাকর্মী ও সুশীল সমাজের লোকজনদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৫ টার উপজেলার রাণীগঞ্জ বাজারে সাঈদ মার্কেটে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সিংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোজামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহুরুল ইসলাম শান্ত, সদস্য সচিব মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মফিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ আল-রাজি রাজিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মনোয়ার হোসেন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও তাদের সহযোগি সংগঠনের নেতাকর্মী, এলাকার ব্যবসায়ী, সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে উপজেলার রাণীগঞ্জ বাজারে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com