গাবতলীতে বিলে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

আতাউর রহমান, গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
    সময় : বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪, ৩:৫৫ অপরাহ্ণ
  • ৩০৪ Time View

বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামে ডাঙ্গার বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই  বোনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীসুত্রে জানাগেছে, আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বাক প্রতিবন্ধী মামুনের কন্যা নেশা (১০) ও আব্দুল্লাহেল কাফী পল্টুর কন্যা প্রত্যাশা (১১) বাড়ির পাশে ডাঙ্গার বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পথচারীরা শিশু দুটির ভাসমান লাশ উদ্ধার করে।

দুই শিশুর একই সাথে মৃত্যুর ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম। লাশ এক নজর দেখার জন্য হাজার হাজার লোক তাদের বাড়িতে আসছে এবং পরিবারের লোকজনদের শান্তনা দিতে গিয়ে আবেগে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com