কাহালু(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু থানা পুলিশ গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে উপজেলার এরুইল বাজার হতে সাগর (১৯) নামক এক সন্ত্রাসীকে গ্রেফতার করে।
এসময় পুলিশ তার নিকট হতে ১ টি পাইপ গান ও ১ টি ধারালো চাপাতি উদ্ধার করে। গ্রেফতারকৃত সাগর কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরুখা গ্রামের জাহিদুর রহমান সরদারের ছেলে।সে হাসান পেপার মিলের শ্রমিক।
এব্যাপারে কাহালু থানায় অস্ত্র আইনে একটি মামলার বিষয় থানা অফিসার ইনর্চাজ নিশ্চিত করেন।
Leave a Reply