জয়পুরহাটের কালাই উপজেলার বানিহারা গ্রামের মোঃ তারেকের একমাত্র পুত্র তামিম (৩) নামের শিশু বুধবার ২২ মে সকাল সাড়ে নয়টায় ড্রেনে খেলতে গিয়ে পানির স্রোতে ভেসে গিয়ে পুকুরে ডুবে মুত্যু হয়েছে বলে গ্রামবাসী জানিয়েছে।
খবর পেয়ে কালাই উপজেলা ফায়ার সার্ভিস ঠিম ঘটনা স্থলে গিয়ে ড্রেন/নালার পাশেই কচুরিপানা পুকুর থেকে তামিমের নিথর দেহ উদ্ধার করে কালাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশু তামিম কে মৃত্যু ঘোষনা করেন।
এখবর পেয়ে কালাই থানার পুলিশ বানিহারা গ্রামে গিয়ে ঘটনার সত্যতা খুঁজে পেয়ে মর্মাহত হয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply