ইসলামী ব্যাংক দখলের চেষ্টা : এস আলম গ্রুপের সন্ত্রাসী হামলায় ৫ কর্মকর্তা গুলিবিদ্ধ

সাতমাথা ডেস্ক:
    সময় : রবিবার, আগস্ট ১১, ২০২৪, ১২:১৪ অপরাহ্ণ
  • ৪০৩ Time View

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এস আলম গ্রুপের সাথে সাধারণ কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

রোববার সকাল সোয়া ১০টার দিকে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের হেড অফিস দখলের চেষ্টা করলে সংঘর্ষ ও গোলাগুলি হয়।

এসময় গুলিবিদ্ধ হয়েছেন ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ সরদার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহসহ পাঁচ কর্মকর্তা।

ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, ইসলামী ব্যাংকের কর্মীরা ‘বৈষম্যবিরোধী ব্যাংকার সমাজ’ ব্যানারে ব্যাংক ডাকাত, লুটেরা ও তাঁবেদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও আন্দোলন করছিলেন। এ সময় আকস্মিকভাবে এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা প্রায় শতাধিক অস্ত্রসহ লোক নিয়ে জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন। এ সময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের ওপরে এলোপাতাড়ি গুলি চালায় তারা। এতে ৫কর্মকর্তা গুলিবিদ্ধ হন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com