আদর্শ স্কুলের এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার:
    সময় : সোমবার, মে ২৭, ২০২৪, ৮:১১ অপরাহ্ণ
  • ৩৭২ Time View

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আদর্শ স্কুল বগুড়া । আজ (সোমবার) দুপুরে স্কুল ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আদর্শ স্কুল বগুড়ার ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: হজরত আলী।

বিশেষ অতিথি ছিলেন দারুস সুফ্ফা ট্রাস্টের সেক্রেটারী ও দৈনিক সাতমাথা’র নির্বাহী সম্পাদক অধ্যাপক আ,স,ম আব্দুল মালেক ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম রাজু।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আনছার আলী, সহকারি প্রধান শিক্ষক বেলাল হোসেন, সহকারি শিক্ষক আব্দুল মান্নান প্রমূখ।

অনুষ্ঠানে ২০২৪ সালের এস,এস,সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ৬২জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।

উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষায় আদর্শ স্কুল বগুড়ায় শতভাগ পাস করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com