দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি:
    সময় : শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০২৪, ৫:১৪ অপরাহ্ণ
  • ৬৫৭ Time View

দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের ব্রহ্মচারী নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত এবং ৫জন আহত হয়েছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে ব্রহ্মচারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দিনাজপুর থেকে মাল বোঝাই একটি ট্রাক বিরামপুরে যাচ্ছিল এবং বিরামপুর থেকে দিনাজপুরগামী একটি ট্রাক ফুলবাড়ীর ব্রহ্মচারী নামক স্থানে পৌঁছলে দুটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৮-২১৩৭, ঢাকা মেট্রো-ট ১৪-৮৯৯৪) মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহত ট্রাক চালকের নাম বেলাল হোসেন (৫২)। বগুড়ার শিবগঞ্জের কুড়াহার গ্রামে তার বাড়ি। আহতদের মধ্যে পাবনার ঈশ্বরদীর আব্দুল গফুরের ছেলে হোসেন আলী, বগুড়ার দুপচাঁচিয়া বারমাইলের বোলার পাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে ট্রাক চালক এরফান হোসেন, পাবনার দুপচাঁচিয়ার আব্দুল মান্নানের ছেলে হাবিবুর রহমান (৪০), বগুড়া জেলার কাহালু উপজেলার জোগাড় পাড়া গ্রামের পারভেজের ছেলে আব্দুর রশিদ এবং পাবনার দুপচাঁচিয়ার সিয়াম হোসেনের ছেলে শহীদ। তাদের সকলকেই ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, সন্ধ্যার পূর্বে ফুলবাড়ীর-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের ব্রহ্মচারী স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com