দিনাজপুরের ঘোড়াঘাটে ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) ৩নং সিংড়া ইউনিয়নের রাণীগঞ্জ হাইস্কুল মাঠে এবং ১নং বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ি মাদরাসা মাঠে পর পর ২ টি জামায়াতের কর্মী সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং সিংড়া ইউনিয়ন শাখার আয়োজনে ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে রাণীগঞ্জ হাইস্কুল মাঠে বিকেল ৩টায় ১টি কর্মী সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং বুলাকিপুর ইউনিয়ন শাখার আয়োজনে ইউনিয়ন সভাপতি মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে বলগাড়ি মাদরাসা মাঠে বিকেল ৪টা ৩০ মিঃ অপর আরো ১টি কর্মী সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলন ও সুধী সমাবেশ ২টিতেই স্থনীয় জামায়াতের সহস্রাধিক নেতা- কর্মী, সহযোগী সদস্য ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
কর্মী সম্মেলন ও সুধী সমাবেশ ২টিতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে পেষ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর জননেতা আনোয়ারুল ইসলাম।
Leave a Reply