বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবারে জামায়াতের অর্থ সহযোগিতা প্রদান

দিনাজপুর প্রতিনিধি:
    সময় : বুধবার, আগস্ট ২৮, ২০২৪, ৪:১৯ অপরাহ্ণ
  • ৪৭২ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ জেলা শাখার নবাবগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আশিকুর রহমান আশিকের শহীদের পরিবারে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের পক্ষে ১ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের নরহরিপুর গ্রামে শহীদ আশিকুর রহমান আশিকের পরিবারে ২৮ আগস্ট , বুধবার, সকাল ৮ টায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর আনোয়ারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক নজরুল ইসলাম ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক রেজাউল ইসলাম,ও জেলা শিবিরের সভাপতি আব্দুল কাইয়ুম ও জেলা সেক্রেটারি সাজেদুর রহমান সাজু প্রমুখ।

অতিথিবৃন্দ বলেন, আল্লাহ তাআলা ছাত্র আন্দোলনের নিহত শহীদ আশিকুর রহমান আশিক সহ সকলকে শহীদ হিসেবে কবুল করুন এবং ছাত্র, যুবক ও দেশবাসীর রক্তের বদলায় আল্লাহর জমীনে আল্লাহর দীন কায়েমের জন্যে সর্বাত্মক চেষ্টা করার তাউফীক দান করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com