পার্বতীপুরে রোপা-আমনের মাঠে সবুজের সমারোহ

ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি:
    সময় : শনিবার, আগস্ট ২৪, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ণ
  • ৭২৬ Time View

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মাঠের পর মাঠ জুড়ে সবুজের সমারোহ। চারা রোপনের এক মাসের মধ্যেই তরতর করে বেড়ে উঠেছে রোপা-আমনের গাছগুলো। আবহাওয়া অনুকূলে থাকায় যথা সময়ে রোপনকৃত রোপা-আমনের গাছগুলো এখন সবুজের সমারোহ ছড়াচ্ছে। সবুজের সমারোহ দেখে বাম্পার ফলনের আশায় অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন পার্বতীপুর উপজেলার কৃষক।

জানা গেছে,দেশের উত্তরাঞ্চলের উদ্বৃত্ত খাদ্য ভান্ডার দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা। এখানকার প্রধান ফসল ধান। এখানে মাঠের পর মাঠ জুড়ে বিভিন্ন মৌসুমে বিভিন্ন জাতের ধানের আবাদ হয়। আবহাওয়া অনূকূলে থাকলে এখানে ধানের বাম্পার ফলনও হয়ে থাকে। চলতি রোপা- আমন মৌসুমে আবহাওয়া অনূকূলে থাকায় যথা সময়ে কৃষকেরা ধানের চারা রোপণ করতে শুরু করেছে এবং অধিকাংশ জমিতে চারা রোপণ করা হয়েছে। তবে এলাকা ভেদে কিছু জমিতে এখনও রোপন কাজ চলছে। যা শীঘ্রই শেষ হবে।

পার্বতীপুর উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়,চলতি রোপা-আমন মৌসুমে পার্বতীপুর উপজেলায় রোপা-আমন আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে ২৮ হাজার ৮শ’ ৮২ হেক্টর জমিতে। আবহাওয়া অনূকূলে থাকায় কৃষকেরা যথা সময়ে চারা রোপণ করতে শুরু করেছেন এবং বর্তমানে তা শেষ পর্যায়ে রয়েছে। তবে লক্ষ্য মাত্রার চেয়ে বেশি জমিতে রোপা-আমনের আবাদ হবে বলে আশা করা হচ্ছে।এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা কৃষি অফিসার রাজিব হুসাইন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আবহাওয়া অনুকূলে থাকায় চলতি রোপা-আমন মৌসুমে যথা সময়ে চারা রোপণ করাতে ভালো উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। তাছাড়াও কৃষি বিভাগ থেকে কৃষকদের নানা ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com