বাংলাদেশ জামায়াতে ইসলামি বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন শাখার আয়োজনে বিশ্বনন্দিত মোফাসসীরে কুরআন শহীদ হযরত মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহঃ) এর স্বরণসভা ও দোয়ার মাহফিল ১৪ আগষ্ট মঙ্গলবার বাদ মাগরিব বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের ন্যাংড়াবাজারে অনুষ্ঠিত হয়। মোঃ শরিফুল ইসলামের পরিচানায় এবং জামাতে ইসলামি বাংলাদেশ নিশিন্দারা ইউনিয়ন জামাতের আমির মাওলানা লুৎফর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
উক্ত স্বরণসভা ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা ও দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আওতাধীন ঘোড়াধাপ সাংগঠনিক থানা শাখার আমীর মাও. মোঃ হেদায়েতুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আজগর আলী, ঘোড়াধাপ সাংগঠনিক থানার নায়েবে আমীর মোঃ রায়হান আলী মন্ডল, নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার, এছাড়া উপস্থিত ছিলেন ,মোয়াজ্জেম হোসেন, আয়েজ উদ্দিন, জিল্লুর রহমান, ইব্রাহিম হোসেন প্রমুখ।
Leave a Reply