দিনাজপুরের বিরামপুরে উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম।
১৩ আগস্ট, মঙ্গলবার , বিকেলে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে সিনিয়র এএসপি মঞ্জুরুল ইসলামের আমন্ত্রণে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এ মতবিনিময় করেন।
এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, বিরামপুর উপজেলা আমীর অধ্যাপক মকছেদ আলী, পৌরসভা আমীর সাখাওয়াত হোসেন, উপজেলা নায়েবে আমীর আবুল বাশার, উপজেলা সেক্রেটারি আবু হানিফ, পৌরসভা সেক্রেটারি মাওলানা মামুনুর রশিদ, আলহাজ্জ মাওলানা আশরাফুল ইসলাম, জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সেক্রেটারী সাজেদুর রহমান সাজু, সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময়ে বিরামপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্বক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আলোচনা করা হয়।
Leave a Reply