ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াতের আমির

সাতমাথা ডেস্ক:
    সময় : সোমবার, আগস্ট ১২, ২০২৪, ৬:০৫ অপরাহ্ণ
  • ৩০২ Time View

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। সোমবার বিকাল ৩টায় রাষ্ট্রীয় ভবন যমুনায় অনুষ্ঠেয় এ আলোচনা শুরু হয় বিএনপিকে দিয়ে।

বিকেল ৪.৪০ মিনিটে রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রবেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিদিন দল। বিকাল ৫টায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করেন  ড. ইউনূস। এব্যাপারে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবেন।

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু জানান, সন্ধ্যায় ৬টায় চারটি দলের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা। ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদের উভয় অংশ আলোচনায় অংশ নেবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com