ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন নওগাঁর ধামইরহাটের মৃত সাখোয়াত হোসেনের পুত্র বায়জিদ বোস্তামী (২৭)। গতকাল নওগাঁ জেলা পশ্চিম জামায়াতের সম্মানিত আমীর ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদ পরিবারের সাথে সাক্ষাত করেন এবং নগদ এক লক্ষ টাকা সাহায্য প্রদান করেন।
শহীদ বায়জিদের ছোট ভাই কারিমুল ইসলাম জানান, স্বৈরাচারী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র – জনতার গণঅভ্যুত্থানের ডাকে গত ৫ই আগষ্ট রাস্তায় নেমে আসেন বায়জিদ। ঢাকার রাজপথ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে; এতেও ক্ষান্ত হয় না হায়েনার দল, পুলিশের গাড়ীতে বায়েজিদের নিথর দেহ তুলে আগুন ধরিয়ে দেয় নাশকতার নাটক সাজানোর ঘৃণ্য উদ্দেশ্যে। নিমিষেই নিভে যায় আরো একটি গোলাপের মতো তরতাজা প্রাণ। দীর্ঘ প্রক্রিয়া শেষে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় শহীদ বায়েজিদের লাশ জানাজা শেষে দাফন করা হয় নওগাঁর ধামইরহাট উপজেলার চকচন্ডী নিজ গ্রামে ।
একমাত্র ছেলে সন্তান হারিয়ে পাগলপ্রায় শহীদ জননী বেনুয়ারা বেগম; শহীদ বায়জিদের এক স্ত্রী ও ১০ মাস বয়সী শিশু পুত্রের এমন চরম দুঃসময়ে শহীদের মর্যাদাকে সম্মান জানিয়ে পাশে দাঁড়ান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য এবং নওগাঁ জেলা পশ্চিম জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। শহীদের কবর জিয়ারত শেষে নগদ সহায়তার পাশাপাশি আমৃত্যু পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন জামায়াত নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পশ্চিম জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজিমুল ইসলাম, সহঃ সেক্রেটারি মারুফ আহমেদ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক একেএম ফজলুর রহমান , ধামইরহাট উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান এবং স্থানীয় উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
Leave a Reply