বিরামপুর থানায় টানা ৪ দিন পর কর্মে যোগদান করেছে পুলিশ

দিনাজপুর প্রতিনিধি:
    সময় : শনিবার, আগস্ট ১০, ২০২৪, ৫:০৬ অপরাহ্ণ
  • ২৯১ Time View

বিরামপুর থানা পুলিশর টানা ৪ দিন পর কর্মে যোগদান করেন। গত ৫ আগস্ট বিকেলে সকল কর্মরত পুলিশ সদস্যগণ থানা কার্যালয় হতে নিরাপদ আশ্রয়ে চলে যান।

টানা ৪ দিন পর ৯ আগস্ট, শুক্রবার, বিকেল ৫ টায় সেনাবাহিনীর সহায়তায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সাহা সহ সকল পুলিশ সদস্য থানায় যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, মেজর আশিকুর রহমান আশিক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক শাহ্ আলম মন্ডল, জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সেক্রেটারী সাজেদুর রহমান সাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাদশা মোহাম্মাদ নাজ্জাসী, মোঃ তন্ময়, হাসনাইন রিয়াদ সহ বিএনপি-জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও শত শত উৎসুক জনতা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com