শেরপুর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

আব্দুল গাফফার, শেরপুর (বগুড়া) থেকে :
    সময় : শনিবার, আগস্ট ১০, ২০২৪, ৫:০৩ অপরাহ্ণ
  • ৫৩১ Time View

বগুড়ার শেরপুরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগষ্ট) সকালে শহরের হামছায়াপুরস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা দবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম।

উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নাজমুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে জেলা পূর্ব শাখার সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমান,কর্মপরিষদ সদস্য এ্যাড. আব্দুল হালিম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজাউল করিম বাবলু, জামায়াত নেতা আফসার উদ্দিন আহমদ, উপাধ্যাক্ষ আলতাফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।। সম্মেলনে শেরপুর শহর ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক রুকন উপস্থিত ছিলেন।।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com