নাটোরে জামায়াতের সাবেক সেক্রেটারিসহ ১০৮ জন গ্রেফতার

মো: জাহিদুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
    সময় : সোমবার, জুলাই ২৯, ২০২৪, ১২:২৯ অপরাহ্ণ
  • ৩৩৮ Time View

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, নাশকতা ও সংঘর্ষের অভিযোগে নাটোর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খানসহ ১০৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ জুলাই) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

গতকাল দুপুরে জামায়াতের সাবেক সেক্রেটারিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাটোর জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গত ১৮ জুলাই থেকে ২৮ জুলাই দুপুর পর্যন্ত জেলার বিএনপি, জামায়াত ও শিবিরের ১০৮ নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আছেন – জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর সাজেদুল ইসলাম, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, লালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাসান আলী, আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ সোহাগ, উপজেলার কদিমচিলান ইউনিয়ন জামায়াতের আমীর সাহাবুল ইসলাম।

পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, সহিংসতা, নাশকতাসহ বিভিন্ন মামলায় ১০৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই নাশকতা মামলার আসামি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com