মেয়েদের এশিয়া কাপ ক্রিকেটের দারুণ উত্তেজনাকর ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলংকা। আগামীকাল রোববার ফাইনালে ভারত-শ্রীলংকা মুখোমুখী হবে।
শুক্রবার শ্রীলংকার ডাম্বুলায় টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় লংকান মেয়েরা। পাকিস্তান ৪ উইকেট হারিয়ে করে ১৪০ রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার মুনিবা আলী। এছাড়া গুল ফিরোজা ২৫ এবং দলনেত্রী নিদা দার ও ফাতিমা সানা ২৩ রান করেন।
শ্রীলংকার উদেশিকা ও কাভিশা ২টি করে উইকেট পান।
জবাবে এক বল বাঁকি থাকতেই ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় লংকান মেয়েরা।
লংকান দলনেত্রী চামারি আতাপাত্তু ৬৩ এবং আনরুশকা অপরাজিত ২৪ রান করেন।
চামারি প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
টুর্নামেন্টের প্রথমক সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।
রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ফাইনাল ম্যাচ শুরু হবে।
Leave a Reply