ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা

সাতমাথা ডেস্ক:
    সময় : শুক্রবার, জুলাই ২৬, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ণ
  • ২৬৯ Time View

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে চারটি রকেট হামলা চালানো হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) ইরাকি সামরিক বাহিনীর এক কর্মকর্তা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আনবার অপারেশন কমান্ডের সাদ আল-ওবাইদি বলেন, বৃহস্পতিবার (২৫ জুলাই) গভীর রাতে অজ্ঞাত একটি সশস্ত্র গোষ্ঠীর নিক্ষেপ করা দু’টি রকেট বিমানঘাঁটির ভেতরে আঘাত হানে।

এই বিমান ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছেন বলেও জানান তিনি।

আল-ওবাইদি বলেন, হামলাকারীদের খোঁজে বিমানঘাঁটির আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেছে ইরাকি নিরাপত্তা বাহিনী।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েল-ফিলিস্তিন সঙ্ঘাত শুরু হওয়ার পর থেকে ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ঘাঁটিতে শত শত রকেট ও ড্রোন হামলা চালায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com