পাঁচবিবিতে বণিক সমিতির নির্বাচনে প্রতিক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই সকালে পাঁচবিবি সোসাইটি মার্কেটের ভবনে বণিক সমিতির কার্যালয়ে আগামী ২৭ জুলাই নির্বাচনে ৪৪ জন প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ শেষে নির্বাচন কমিশনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বণিক সমিতির আহবায়ক সিদ্দিকুল আলম, নির্বাচন কমিশনের সদস্য মাহাবুবুর রহমান টুকু সরদার, আব্দুর রব ভুঁইয়া, আব্দুর রউফ, পলাশ সরকার, মামুনুর রশিদ বাবু, আদম আলী প্রমুুখ।
এ সময় প্রার্থীরা আগামী নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য রাখেন।
Leave a Reply