গাজায় জাতিসঙ্ঘের স্কুলে ইসরাইলি হামলায় নিহত ১৬

সাতমাথা ডেস্ক:
    সময় : রবিবার, জুলাই ৭, ২০২৪, ৪:১৪ অপরাহ্ণ
  • ৩২৫ Time View

ফিলিস্তিনের গাজায় জাতিসঙ্ঘ পরিচালিত স্কুলে ইসরাইলি হামলায় ১৬ জন নিহত হয়েছেন। হামাস সরকার এ কথা জানিয়েছে। গাজায় ইসরাইলি অভিযান শুরুর পর হাজার হাজার বাস্তুচ্যুত লোক জাতিসঙ্ঘ পরিচালিত বিভিন্ন স্কুলে আশ্রয় নেন।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, গাজার মধ্যাঞ্চলে নুসিরাতের আল জাওনি স্কুলে হামলা চালানো হয়েছে। কারণ এই স্কুল থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছিল।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবারের এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে জঘন্য হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করে বলেছে, হামলায় ৫০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

হামলার সময়ে স্কুলটিতে আশ্রয় নেয়া সাত হাজার লোকের অবস্থান ছিল বলে হামাস সরকারের প্রেস অফিস জানিয়েছে।

প্রেস অফিস আরো জানিয়েছে, জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা পরিচালিত স্কুলটিতে হামলায় হতাহতদের অধিকাংশ নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি।

উল্লেখ্য, গাজায় গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ৩৮ হাজার ৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com